1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন

শীতার্ত ও অসহায় মানুষের পাশে চুয়াডাঙ্গার জেলা প্রশাসন

  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১.১৩ এএম
  • ২১৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চলমান শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, শীতার্ত মানুষের সহায়তায় সরকার সবসময় আন্তরিক। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com