1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র জব্দ, একজন আটক

  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭.২৪ পিএম
  • ২৫৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শেখপাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, একটি ইলেকট্রিক স্টান গান এবং একটি ব্যাটনসহ মো. রিকন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত রিকন মৃত আব্দুল সেলিম-এর ছেলে এবং তিনি শেখপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার ১৩ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের (৩৬ এডি) মেজর মো. সালমান হক নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মো. রিকনের বাড়িতে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে রিকনের বসতঘর তল্লাশি করে বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি দেশীয় রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন। অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদিসহ মো. রিকনকে আটকের পর চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি জানান তার বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com