ইমরান আল মাহমুদ,উখিয়া:কক্সবাজারের উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার(১৮ মে) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ক্বেরাত প্রতিযোগী হিসেবে উখিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তাসনিমা আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শিক্ষক মেধু বড়ুয়া।
মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক,রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন,বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন,নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয় সাদ্দাম হোসেন সহ শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply