বইছে নদীর উতাল হাওয়া
বাঁধ ভাঙানো ঝড়ে,
নদীর বুকের পাঁজর ছুঁয়ে
ঢেউ ভাঙছে অকাতরে।
শান্ত নদীর কি হলো রে
কিসের এতো ব্যথা?
একা একা ভাঙছে শুধু
কয়না কোনো কথা।
নীরব হয়ে থাকতো নদী
সমুদ্রের ঐ বুকে,
অচেনা সব দুঃখ গুলো
দাঁড়িয়ে পড়ছে রুখে।
এই সমুদ্র দাওনা তুমি
একটু সান্ত্বনা,
কোন সে সুখের আশায়
এতো যন্ত্রণা।