1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা সহ ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দিবে- বিসিসির মেয়র

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.৩১ পিএম
  • ১৬৮ Time View

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ইজিবাইকের জন্য নগরীর প্রত্যেক ওয়ার্ডে ব্যাটারি চার্জিং সিস্টেম করে দেয়া হবে।
আপনাদের জন্য নতুন আইন করবে বরিশাল সিটি করপোরেশন। ৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে। গতকাল বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মেয়র আরো বলেন, আপনাদের সড়কে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

আর এ সড়ক সিটি করপোরেশনের এক্তিয়ারে। আমার অনুমতি লাগবে। আমি না থাকলে যে মেয়র হবেন তার অনুমতি লাগবে। আমি আপনাদের সবাইকে পর্যায়ক্রমে চলাচলের অনুমতি দেব। তবে সবার আগে যারা আমার ভোটার, আমি তাদের আগে অনুমতি দেব। তারপর উপজেলা, জেলা ও বিভাগের বিষয়টি দেখবো। আপনারা আমাকে দুই মাস সময় দেন, আমি সব ঠিক করে দিচ্ছি।


সমাবেশে বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল দাস সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com