1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

রবি ও ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড কার্ডে রবি এলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধা

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১১ পিএম
  • ৯৯ Time View

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি সম্প্রতি রবি’র এলিট গ্রাহক ও কর্মীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই কার্ডটি ব্যবহারকারীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেনকে আরও সমৃদ্ধ করবে এবং দৈনন্দিন জীবনে অতিরিক্ত সুবিধা প্রদান করবে।

ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার, মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর, মানিক লাল দাস।

কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্রেডিট কার্ডে প্রথম তিন বছরের জন্য বার্ষিক ফি মওকুফ করা হবে। থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা।

এই কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু প্রিমিয়াম ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জকি-এর মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১,৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ।

এছাড়াও এই ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন একটির দামে সর্বোচ্চ তিনটি ফ্রি বুফে অফারসহ এক্সক্লুসিভ হোটেল সুবিধা। ঢাকা ব্যাংকের কুইন্টুপল ক্রেডিট শিল্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং দেশব্যাপী ১০ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানে লাইফস্টাইল পণ্যে বিশেষ ছাড়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন, এইচ. এম. মোস্তাফিজুর রহমান, রবি আজিয়াটার অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ) মো. সানজিদ হোসেন, জেনারেল ম্যানেজার (লয়্যালটি ও পার্টনারশিপ) এ. এস. এম. ফয়সাল এবং জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল পার্টনারশিপ) তানভীর আলম চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com