1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ৭২ Time View

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৬৩ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় বিক্রি হবে। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ। যা আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৮৬ হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩২ হাজার ৩৫১ টাকা। যেখানে আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ২৯ হাজার ৭৯৭ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com