1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দূরদর্শী নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৯ পিএম
  • ৬০ Time View

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের নবগঠিত পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্বে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার এক নতুন যাত্রা শুরু করেছে। ব্যাংকিং, ফাইন্যান্স ও গভর্নেন্সে সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে এই বোর্ড দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং গ্রাহককেন্দ্রিক সেবায় এক নতুন মানদণ্ড স্থাপন করছে।

নতুন বোর্ডে দেশের অন্যতম সেরা ও দক্ষ ব্যক্তিত্বরা রয়েছেন, প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডাঃ আরিফুর রহমান, বর্তমানে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক)। সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি (সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক)। মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি (সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংক এশিয়া)। প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক (প্রফেসর, আইবিএ – ঢাকা বিশ্ববিদ্যালয়)। এম নুরুল আলম, FCS, CCEP-1, CGIA, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

অভিজ্ঞতা ও দক্ষতার অনবদ্য এই সমন্বয় প্রিমিয়ার ব্যাংককে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিগত ১৯ আগস্ট, ২০২৫ এই নতুন বোর্ড গঠিত হওয়ার পর থেকে প্রথম ৩ সপ্তাহে বোর্ডের অগ্রাধিকার ছিল—কর্পোরেট গভর্নেন্স ও কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং পলিসি প্রণয়নের মাধ্যমে আমানতকারীর আস্থা ও প্রতিষ্ঠানের সুনাম অটুট রাখা। পাশাপাশি মন্দ ঋণ (NPL) আদায় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

মূল ফোকাসের ক্ষেত্রসমূহ হলো: অডিট ইস্যু – দীর্ঘদিনের অমীমাংসিত অডিট জটিলতা স্বচ্ছতার সাথে সমাধান। ডিভিশনাল স্ট্র্যাটেজি – প্রতিটি বিভাগের লক্ষ্য কর্পোরেট উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য করা। সার্ভিস কোয়ালিটি – কোনো গ্রাহক বিলম্ব ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারে তার নিশ্চয়তা প্রদান। অ্যাকাউন্ট সেগ্রিগেশন – ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা। কর্পোরেট সংস্কৃতির পরিবর্তন – সব স্তরে দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধি। কর্পোরেট গভর্নেন্স – আমানতকারীর সুরক্ষা ও আস্থা বৃদ্ধির জন্য টেকসই কাঠামো গঠন।

এছাড়াও রেমিট্যান্স, রিটেইল, কর্পোরেট, এসএমই, কার্ডস, ডিজিটাল এবং ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে সবিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রতিদিন পর্যাপ্ত সময় দিয়ে বোর্ড ও এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটির বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সম্মানিত বোর্ড সদস্যরা। প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের এই অসাধারণ কর্মস্পৃহা গ্রাহকবান্ধব সংস্কৃতির প্রতিফলন।

বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার— আমানতকারীর অর্থ নিরাপত্তা। খারাপ ঋণ ও অডিট ইস্যুতে চুলচেরা বিশ্লেষণ চলছে। গ্রাহকের অর্থ সুরক্ষায় নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ। ব্যাংকের যেকোনো গ্রাহকের প্রয়োজনীয় ও প্রত্যাশিত পরিষেবাগুলো যাতে সবার আগে ও সর্বোচ্চ গুরুত্ব পায়, সেই ব্যবস্থা নিশ্চিতে “SERVICE FIRST”  বিষয়ে দিকনির্দেশনা দেয়া হচ্ছে।

যখন অনেক আর্থিক প্রতিষ্ঠান ডলার ঘাটতি ও তারল্য সংকটে ভুগছে, তখন প্রিমিয়ার ব্যাংক দৃঢ় অবস্থানে রয়েছে: প্রতিদিন প্রিমিয়ার ব্যাংকের সকল শাখার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এলসি (LC) খোলা হচ্ছে, যা ব্যাংকের স্থিতিশীলতা ও সক্ষমতার প্রমাণ। গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ মানের সেবা, যেখানে দক্ষতা, যত্ন ও আস্থার উপর নতুন গুরুত্ব আরোপ করা হয়েছে।

দীর্ঘ ২৫ বছরের অগ্রযাত্রায়, প্রিমিয়ার ব্যাংক ব্যবসা ও ব্যক্তিগত গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিয়ে গড়ে তুলেছে উৎকর্ষতার ঐতিহ্য। আজ নতুন বোর্ড ও ভবিষ্যতমুখী কৌশলের মাধ্যমে গ্রাহকদের আস্থা রক্ষা ও সেবার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাতে প্রিমিয়ার ব্যাংক আরও দৃঢ় প্রতিজ্ঞ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com