1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

শান্তিনগরে মিঃ ডি আই ওয়াই এর পঞ্চম স্টোর উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৬ পিএম
  • ১০২ Time View

ঢাকা, বাংলা‌দেশ: ১১ সে‌প্টেম্বর ২০২৫
গ্রাহক‌দের কাছ থে‌কে ব‌্যাপক সাড়া পাওয়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড
মিঃ ডি আই ওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলা‌দে‌শে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির
অবস্থান ঢাকার শা‌ন্তিগ‌রের ১৬৯/১ কনকর্ড গ্র্যান্ড এ ।
১১ ‌সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোর‌টি চালু করা
হয়।
স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তারা, যারা ফিতা
কেটে স্টোরটি গ্রাহক‌দের জন‌্য চালু ক‌রেন।
উদ্বোধনী অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন, সৈয়দ নূর আনোয়ার হেড অব অপারেশনস, মোহাম্মদ নাসিম আহমেদ
ফাইন্যান্স ম্যানেজার, মো. উমার ফারুক হোসেন ওয়্যারহাউস ম্যানেজার, মোঃ হারিস বিন জামালউদ্দিন,
এরিয়া ম্যানেজার, মো. মাসুদুর রহমান ইমপোর্ট ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা এইচ আর ম্যানেজার,
মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার , রাহাত নবি মার্কেটিং ম্যানেজার ।
এসময় তারা ফিতা কেটে মিঃ ডি আই ওয়াই -এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার
প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, MR.DIY “গুণগত মান, সাশ্রয়ী দাম এবং নানান বৈচিত্র্যের সমাহার, এক
ছাদের নিচে আপনার সকল চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা।”
মিঃ ডি আই ওয়াই তাদের “Always Low Prices” নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে
পণ্য সরবরাহ করছে।
শান্তিনগরে চালু হ‌ওয়া নতুন স্টো‌রে ১০,০০০+ পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালী
পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও
খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস
প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ১১ – ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! ক্রেতারা
১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা পাচ্ছেন মিঃ ডি আই ওয়াই এর ছাতা ফ্রি।
এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে মিঃ ডি আই ওয়াই TOP FAN ক্যাম্পাইনে অংশ নিয়ে জিতে
নিতে পারবেন বিশেষ পুরস্কার!

বাংলাদেশে মিঃ ডি আই ওয়াই -এর সম্প্রসারণ ও প্রতিশ্রুতি
২০০৫ সালে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পর, মিঃ ডি আই ওয়াই এখন ৫০০০ + স্টোর পরিচালনা করছে
মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম,
পোল্যান্ডে ও সাউথ আফ্রিকা।
বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক-এ প্রথম দুটি
স্টোর চালু করা হয়, যার পর মিরপুর শাখা সংযুক্ত হয়। এরপর এবছ‌রের মা‌র্চে ধানমন্ডিতে চতুর্থ স্টোর উদ্বোধন করা
হয়।
শা‌ন্তিনগ‌রে পঞ্চম স্টোর উদ্বোধনের মাধ্যমে, মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর
যাত্রা অব্যাহত রেখেছে।

অফার ও প্রোমোশনের বিস্তারিত জানতে MR.DIY বাংলাদেশকে অনুসরণ করুন:
ওয়েবসাইট: www.mrdiy.com/bd
ফেসবুক: MR.DIY Bangladesh
ইনস্টাগ্রাম: @mrdiy.bangladesh
লিঙ্কডইন: MR.DIY Bangladesh
টিকটক: @mrdiy.bangladesh
ইউটিউব: MR.DIY Bangladesh

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com