1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, মাজারে হামলা, রাজনৈতিক দলের অফিসে আগুন দেয়াসহ মব সহিংসতা বন্ধ করার দাবি করেছে- সিপিবি(এম)

  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৩৫ পিএম
  • ৭৮ Time View

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মান্ধ গোষ্ঠি কথিত ‘তৌহিদী জনতা’, ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি  নাম দিয়ে  উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠি কর্তৃক মব সন্ত্রাস চালিয়ে মাজার, দরগায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট চালাচ্ছে  এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার মত নৃশংস  বর্বোরোচিত জঘন্য ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন। এ ধরনের জঘন্য অপরাধ বন্ধ করা ও এসবের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বিস্ময় প্রকাশ করে বলেন, একটি চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠি যখন  বিগত ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই ধারাবাহিকভাবে এসব সহিংস ঘটনা ঘটিয়ে চলেছে তাদের  বিরুদ্ধে কার্যকর আইনগত  ব্যবস্থা গ্রহণ না করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নাম মাত্র বিবৃতি দিয়ে নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করা হচ্ছে। আবার কখনো মবকে প্রেসার গ্রুপ বলে আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠোপোষকতা করছে। নেতৃবৃন্ূবলেন, সরকারের দায়িত্ব শুধু বিবৃতি দেয়া নয়, ব্যবস্থা গ্রহণ করা, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করা।

গণ-অভ্যুত্থানের এক বছরের পর এসে জাতীয় পার্টি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনার নিন্দা করে বলেন, রাজনৈতিক বিরোধ রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। অফিসে হামলা-ভাংচুর করে, আগুন দিয়ে কার্যালয় পুড়িয়ে দেয়ার প্রবণতা সারাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়িয়ে তুলবে। নেতৃবৃন্দ  বলেন, রাজনৈতিক সহনশীলতা গণতন্ত্রের অন্যতম শর্ত। রাজনৈতিক দলের অফিস ও রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে নেতৃদ্বয়  বলেন, পতিত স্বৈরাচার ও ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি নির্বাচন ও গণতন্ত্রে উত্তোরনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই মব সন্ত্রাস সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করতে চায়।

নেতৃদ্বয় আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ উচ্ছেদ করে ধর্মীয় ফ্যাসিবাদ জংগীবাদ  কায়েমের জন্য  জনগণ গণ-অভ্যুত্থান করেনি।

নেতৃদ্বয় বলেন, নীরবতা পালন না করে মব সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, শ্রমিক অসন্তোষ ও সন্ত্রাস সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সকল প্রকার ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও মব সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com