1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২.১৫ পিএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর এ কে সিরামিক্স আজ ২৫ আগস্ট সোমবার চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড, আগ্রাবাদে উদ্বোধন করল নতুন ফ্যাক্টরি আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন, জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমানসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে জানান, আর এ কে সিরামিক্স সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এই নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হলো।

কোম্পানিটি আশা করছে, নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় আর এ কে সিরামিক্সের পণ্য বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com