1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

একা মনে হলে জীবন নতুন করে সাজাবো

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১১.১৪ পিএম
  • ৮৪ Time View

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ বিষয়ে প্রথমে কিছু না বলতে চাইলেও এক পর্যায় নিজের মতামত, অনুভূতি জানান অভিনেত্রী।

সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিলে সেখানে শাকিব খান প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপু। বর্তমানে আমেরিকায় তিনি অবস্থান করছেন। সেখানে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীর। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অপু।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, এখনই কি শাকিব খানকে সেই আগের মতো একই রকম ভালোবাসেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন,

ভালোবাসার আসলে ওই রকমভাবে মাপকাঠি হয় না। জ্বর হলে আমরা থার্মোমিটার দিলাম আর বুঝতে পারলাম ১০০ জ্বর, ১০২ ডিগ্রি জ্বর। ৯৮ আছে পারফেক্ট। এ বিষয়টা আসলে কখনো মাপকাঠি দিয়ে কখনও দেখিনি। তবে অবশ্যই তাকে সম্মান করি যে সে আমার সন্তানের বাবা।

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, ডিভোর্সের পর দীর্ঘ সময় একা আছেন তিনি। এতে কখনও একাকিত্বে তার কষ্ট হয় কি না? জবাবে অপু বলেন,

এ প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর। এ মুহূর্তে এমন পরিস্থিতিতে আছি যে নিজের, ব্যক্তিত্বের বলে কোনো শব্দ নেই। তারপরই যদি বলতে হয় তবে বলবো একা তো কখনও ছিলাম না।

অপু আরও বলেন,

কখনও একা, একাকিত্ব অনুভব করিনি। তবে হ্যাঁ, যখন থেকে একা মনে হবে তখন থেকে হয়তো নতুন করে জীবন সাজাবো। কারণ মানুষের জীবন সুন্দর। এ উক্তিটার সাথে জীবন মানিয়ে নিতে চাই।

ব্যক্তি জীবনে ভালোবেসে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে ঘর বাঁধেন অপু বিশ্বাস। কিন্তু সে ঘর ভেঙে যায় ২০১৮ সালে। এরপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। সে সংসারেরও ইতি টেনেছেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com