বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

ডাঃ আরিফুর রহমান প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডাঃ  আরিফুর রহমানকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

 বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) ব্যাংকের ৩১৪তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
 
প্রখ্যাত চিকিৎসক ও উদ্যোক্তা ডাঃ  রহমানের রয়েছে জনস্বাস্থ্য, সামরিক চিকিৎসা সেবা, ব্যাংকিং ও ব্যবসায়িক নেতৃত্বে চার দশকেরও বেশি অভিজ্ঞতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি সৌদি আরবে দীর্ঘ ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার গড়ে তোলেন এবং সেখানকার একজন বিশ্বস্ত চিকিৎসক ও উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন।
 
বাংলাদেশি মানবসম্পদ বিদেশে রপ্তানির ক্ষেত্রে ডাঃ  রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং লক্ষ লক্ষ কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করেন। এ বিষয়ে তার অবদান ২০০৪ সালের ইউএনডিপি প্রতিবেদনে উল্লেখিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন, যার মধ্যে রয়েছে সৌদি সরকারের ২৩ কোটি সৌদি রিয়াল অনুদানে বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কোভিড এর সময় দীর্ঘ আট মাস সুইডেনে অবস্থান করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ইমিউনোলজির প্রফেসর ওলা উইনকুইস্টের আবিস্কার ন্যাজাল কোভিড ভ্যাক্সিন বাংলাদেশ সরকারের অধীনে প্রথমবারের মতো ট্রায়ালের ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS