1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

সবকিছু এন্ড করে দিয়েছি: অপু বিশ্বাস

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২.২৯ পিএম
  • ৫৫ Time View

সম্প্রতি আমেরিকায় দেখা করেছেন শাকিব খান-শবনম বুবলী। তাদের রোমান্টিক সব ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সবাই অপেক্ষা করেছিলো অপু বিশ্বাসের পোস্ট দেখার জন্য। কিন্তু এ এক অন্য অপু। সময় যাকে অনেক খানি বদলে দিয়েছে। কষ্ট লুকিয়ে অবলীলায় কথা বলা আয়ত্ব করে নিয়েছেন। পরিপাটি লুক, পরিমিত হাসি আর মেপে মেপে কথা বলার মাধ্যমে অপু বুঝিয়ে দিলেন, তিনি বদলে গেছেন।

স্টার ডায়েরিতে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে দেখা মিললো এক নতুন অপুর। পুরোটা সময়ে কারও প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি, কাউকে বিদ্রুপ করেননি। সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো। তিনি দেখেছেন। ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই।

অপু বলেন, ‘‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসপি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে। কি হয়েছিলো ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিলো এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’’

অপু আরও বলেন, ‘‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিলো। আমি আসলে ওই দিন থেকেই এইসব এন্ড করে দিয়েছি। ’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন।

‘‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই। কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ আউট করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না। ’’— বলেন অপু

অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপু বিশ্বাস। তিনি বলেন,  ‘‘আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে (সাকিব খান) ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না। ’’

অপু নিজেকে ভালোভাবে মেইনটেইন করছেন। তিনি সার্জারি করেছেন কিনা জানতে চাইলে বলেন, ‘‘সার্জারি কথাটা ভুল। আমি যদি টানা বিশ  দিন একটু বেশি খাবার খাই তাহলে মোটা হয়ে যাই, আবার যদি বিশ দিন ঠিকঠাক মেইনটেইন করি তাহলে আবার শুকিয়ে যাই।’’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com