1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০.২১ পিএম
  • ৯৫ Time View

সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে, এমন গুঞ্জন আছে ছিল এতদিন।  এনটিভি অনলাইন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে, এই সিনেমায় শাকিবের নায়িকা হতে যাচ্ছেন তানজিন তিশা। এরই মধ্যে মৌখিক সব কিছুই চূড়ান্ত শুধু বাকী আছে আনুষ্ঠানিকতা। 

এই সিনেমা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে এনটিভি অনলাইন জেনেছে, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

এতদিন বিজ্ঞাপন নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন। শাকিবকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।

জানা গেছে, সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com