1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

ফেডারেল ইনস্যুরেন্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫.৩৮ পিএম
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ আগস্ট ২০২৫ তারিখে ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি’র ৩৭তম বার্ষিক সাধারণ হাইব্রিড সিস্টেমে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিবি ভবন (২য় তলা), ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০ এ কোম্পানীর চেয়ারম্যান জনাব এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মাহাফুজুর রহমান, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এফসিএ, পরিচালক মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক বেগম আবেদা আকতার, বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চেয়ারম্যান বলেন, ্য়ঁড়ঃ;গ্রাহক সেবার মান বজায় রাখা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।্য়ঁড়ঃ; শেয়ারহোল্ডারগণ ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধ, দেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বৈষিক মন্দার প্রভাব সত্তে¡ও কোম্পানীর পারফরম্যান্স ও ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক ফলাফল ও সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে আবরারুল হক ও হাসিনা বানু পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com