1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

বিবাহ ও মোহর আদায়ে ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪.৪১ পিএম
  • ১১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিবাহ একটি পবিত্র বন্ধন যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট।  

মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব।  প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়। মেয়াদ হবে সর্বনি¤œ ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। কিস্তির পরিমাণ যেহেতু অপরিবর্তনীয়, তাই হিসাব  খোলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সাথে সমন্বয় করে নির্ধারণ করতে হয়।  এ অ্যাকাউন্টে ইসলামিক শরিআ‘হ ভিত্তিতে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা প্রদান করা হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে  ৫৩ হাজার বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে।

মুদারাবা মোহর সেভিংস একাউন্টও একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তাঁরা সামর্থ অনুযায়ী এই একাউন্ট খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা এবং  ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্বামী কিংবা বিবাহেচ্ছুক পুরুষ এ হিসাব পরিচালনা করতে পারবেন। বিবাহেচ্ছুকদের লক্ষ্যমাত্রার সাথে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার উপর মাসিক হার নির্ধারণ করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫২  হাজার মোহরানা অ্যাকাউন্ট রয়েছে।

জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের ২ কপি ছবি, বিবাহ হিসাবের জন্য নমিনীর এক কপি ছবি আর মোহর হিসাবের জন্য স্ত্রীর ২ কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে ইসলামী ব্যাংকের যে কোন শাখা, উপশাখা কিংবা এজেন্টে এই একাউন্টদ্বয়  খোলা যাবে। সেলফিনের মাধ্যমেও এই একাউন্ট খোলা যায়। ব্যাংকের যেকোন শাখা, উপ-শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিস্তির টাকা জমা দেওয়া যায়। এছাড়া সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশের মাধ্যমে ২৪/৭ ঘরে বসে খুব সহজে মাসিক কিস্তি ট্রান্সফার করা যায়।  শাখায় স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাব থেকে বিবাহ ও মোহর একাউন্টে কিস্তির টাকা জমা হবে। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করতে পারেন।

দিন দিন বিবাহ সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের জন্য বিয়ের খরচ নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে উঠছে। আবার মোহরানা আদায়ে শরিয়তের কঠোর নির্দেশনা থাকা সত্তে¡ও সমাজে মোহরানা আদায়ের সংস্কৃতি প্রায় নির্মুল হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের এই দুই অ্যাকাউন্ট বিবাহের মত একটি পবিত্র বন্ধন সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজ করতে ব্যাপক ভূমিকা রাখছে। ইতোমধ্যে এই একাউন্ট দুটি বেশ গ্রাহক প্রিয়তা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com