1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭.৪৬ পিএম
  • ১৫০ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার দুই উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হন।

অপরদিকে, বিকেলে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাক চাপায় এক সিএনজিচালক ও এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

এরআগে সকালে গোবিন্দগঞ্জ থানা চারমাথা এলাকায় ঢাকাগামী একটি কোচ বেপরোয়াভাবে চাপা দিলে ঘটনাস্থলেই রোজ উদ্দিন নামের একজন নিহত হন এবং দুইজন আহত হন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো সড়ক দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com