1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চুয়াডাঙ্গার কুতুবপুরে এনজিও ঋণের চাপে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮.০৫ এএম
  • ১২২ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়া এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম টুটুল হোসেন (৩২)। তিনি ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাতে, আনুমানিক রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে টুটুল নিজ ঘরের রান্নাঘরে বৈদ্যুতিক তার ব্যবহার করে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে টুটুল বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে তার ছোট ভাই পিকুল হোসেনকে সৌদি আরবে পাঠান। কিন্তু প্রবাসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় সেই ঋণ পরিশোধ করতে গিয়ে কঠিন অর্থনৈতিক সংকটে পড়েন টুটুল। নিয়মিত কিস্তি এবং দেনাদারের চাপ তার উপর প্রবল মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। এতে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com