1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯.৪৩ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ এপ্রিল, ২০২৫, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্ডের উদ্বোধন করেন। এসময়  ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব,  ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের হজ প্রিপেইড কার্ড ক্যাশের পরিপূরক হিসেবে বহন করা যাবে। এটি গ্রহণ করতে আলাদা ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই এবং দ্রততম সময়ে ফ্রি এন্ডোর্সমেন্ট করা যাবে। কার্ড ইস্যু ও বন্ধে কোন চার্জ নেই এবং তাৎক্ষণিক ব্যালেন্স রিলোড ও অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা রয়েছে। এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড প্রচলিত পস মেশিনের মাধ্যমে কেনাকাটা, মাস্টারকার্ড প্রচলিত যেকোন এটিএম বুথ হতে নগদ মুদ্রা উত্তোলন ও হাজীদের থাকা খাওয়াসহ যাবতীয় বিল পরিশোধ করা যাবে। ব্যাংকের আশকোনাস্থ হজক্যাম্পসহ যেকোন শাখা ও উপশাখা থেকে এই কার্ড গ্রহণ করা যাবে। এ কার্ডে হজের জন্য সর্বোচ্চ ১২০০ ডলার বা প্রায় ১ লক্ষ ৫০ হাজার সমপরিমাণ রিয়াল লোড করা যাবে। এ কার্ড গ্রহণ করতে হজ ভিসার কপি, এনআইডি ও পাসপোর্টের কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও দেশী সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com