1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭.২৭ পিএম
  • ১০৯ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায়। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) ও ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া (৬০) মারা যান। তারা দুই আপন সহোদর কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে। একই পরিবারের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম নেমে এসেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থবোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ এর পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ বিষয়ে ভাতিজা কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুই জনেরই চরজন করে সন্তান রয়েছে। ছেলে মেয়েরা ভাল অবস্থানে রয়েছেন। অনেক ভাল মানুষ ছিলেন তারা দুই ভাই। আমরা অনেক ব্যতিত হয়েছি একই দিনে আমার দুই চাচার মৃত্যুতে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। 

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com