1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

১২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬.১৩ পিএম
  • ২৮২ Time View

চলতি মাস এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

চলতি মাসের ১২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬৬ ডলার। যা আগের মাস মার্চে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। মার্চে প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

মার্চে দিনে প্রবাসী আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাসী আয় কিছুটা কমেছে।

মার্চের প্রবাসী আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ কোটি তিন লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com