1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

র‍্যাংগস ই-মার্টে শুরু হলো AC CURNIVAL

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০.৪৯ পিএম
  • ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১২ই এপ্রিল, শনিবার র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্ভোদন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের সম্মানিত চিফ মার্কেটিং অফিসার, মি.
মেসবাহ উদ্দিন; হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার মি. জেসন ওয়াং এবং সেলস ডিরেক্টর
মি. টেরি লিয়াং। র‍্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন মি. ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর; মোঃ
রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস; মি. গোলাম আজম খান, হেড অব সেলস; এবং মি. তাসকিন হোসেন, হেড অব মার্কেটিং এবং মি. রায়হান আহমেদ হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেয়ার গ্রুপের সম্মানিত চিফ মার্কেটিং অফিসার, মি. মেসবাহ উদ্দিন বলেন, “র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাঁদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।“

হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার মি. জেসন ওয়াং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, র‍্যাংগস ইমার্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাইসেন্স এয়ার কন্ডিশনার আমাদের গ্রাহকদের জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আমাদের লক্ষ্য হল অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব সল্যুশন তৈরি করা যা আপনার জীবনের মান উন্নত করবে। দক্ষিণ এশিয়ার বাজারে আমাদের AC পণ্যগুলোর সাফল্য আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি।

ক্যাম্পেইনটি সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী- ডিভিশনাল ডিরেক্টর বলেন, “র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোন ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।

ক্রেতাদের সুবিধার্থে র‍্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড হাইসেন্স, এলজি, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‍্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮,৫০০- ১,৪০,০০০ পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ন সুযোগ, ২৪ ঘন্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।

অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/
অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com