1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

চুয়াডাঙ্গায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২.৪৪ পিএম
  • ৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার শান্তিপাড়া স্কুল মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মনজুরুল জাহিদের নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় শত শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে ছিল, আছে এবং থাকবে। এই উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যাব।”

আয়োজনের অন্যতম উদ্যোক্তা চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মনজুরুল জাহিদ বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেতাকর্মীরা সব সময় জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা গর্বিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়েজ আল-আমিন, কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন শুভ, জেলা যুবদলের সদস্য অমিত হাসান রবিন ও আবু বক্কর সোহেল, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইখলাস মুন রায়হান, বিজ্ঞান সম্পাদক সাজু আহমেদ, দপ্তর সম্পাদক সোহেল রানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল, বাপ্পি, আনাস, আরিফ, জাহিদ, খাইরুল, ইন্তাজ, তুষ্ট, জসিম, মারুফ, মজিদ, সাগর, রিপন, আশিক মাহফুজ কাকন, মুনতাসিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু।

নেতৃবৃন্দ বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিএনপি সবসময় গণমানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাভোগী অসহায় ও দুঃস্থ মানুষরা। তারা এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com