1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২.৫৪ পিএম
  • ৮৪ Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে তার অনুসারী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এতে আরও বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহসভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির  তদন্তের জন্য এই নির্দেশনা প্রদান করেছেন।

গত বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নেতা সারজিস আলম বসুন্ধরা আবাসিক এলাকায় যান। তিনি তিন ঘণ্টা ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ’খানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ছাত্রদলের নেতা আহমেদ শাকিলের অনুসারীরা শোডাউন করে বিভিন্ন স্লোগান দেন। সে সময় সারজিসের অনুসারীরা এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুসারী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলের অনুসারীরা একে অপরের বিরুদ্ধে থানায় হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com