1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

উসিলা ধরে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে : মির্জা আব্বাস

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.২৫ পিএম
  • ১২০ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দুরত্ব, ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এক শ্রেণির লোক। দেশের বাইরে থেকে ও দেশের ভেতরে থেকে এই কাজ করছে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

আজ রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি। কী বুঝায়, আপনার বুঝেছেন কিনা জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একটি শ্রেণি ওদেরকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদেরকে একটু সামাল দেবেন। তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাল্লাহ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ জন শিশু এতিম ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিবগণ ছিলেন ইফতারে।

বিএনপিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, অমলেন্দু অপু ও জন গোমেজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com