1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সমাবেশে সবাই সম্মিলিত কণ্ঠে গাইলেন জাতীয় সংগীত

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.২৫ পিএম
  • ৮৫ Time View

তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান উপস্থিত সবাই জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলে একঝাঁক তরুণ-তরুণী জাতীয় সংগীত পরিবেশন করেন এবং এসময় সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের অনুষ্ঠানিক শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটে এ তেলওয়াত শুরু করেন তিনি। এরপরে পবিত্র গীতা, পবিত্র ক্রিপিটক ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। এদিকে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরও। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com