1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে মার্চের মধ্যে : শফিকুল আলম

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৫৪ পিএম
  • ১০৭ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, এখন থেকে প্রতিটি দপ্তরে ই-ফাইলিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন টেবিলে ফাইল কতদিন আটকে আছে তা অনলাইনে জানা যাবে। এতে করে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়াটা সহজ হবে এবং দুর্নীতি কমে আসবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রথমে হওয়ার কথা রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সময়ক্ষেপণ হলে জাতীয় নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে পরের বছরের মার্চে হতে পারে। কেননা আমাদের দেশে এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হয়। তাই বর্ষায় নির্বাচন সম্ভব নয়।

তথ্য উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে শফিকুল আলম আরও বলেন, নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি, আমি সেটাই জানি। নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।

প্রেস সচিব বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে সরাসরি ফাইল না‌ দিতে বলা হয়েছে। দ্রুত ই-ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এ ছাড়াও সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মামলার আগামীকাল রিভিউ শুনানি, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।

এ সময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com