1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নির্বাচিত সরকার গঠনে বিলম্ব কেন- রিজভী

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১.০৬ পিএম
  • ৭৪ Time View

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, ‘নির্বাচিত সরকার গঠনে এত বিলম্ব কেন? জাতীয় নির্বাচনের আগেই কেন স্থানীয় নির্বাচন আয়োজন করা হচ্ছে?’ 

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা ভেবেছিলাম, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি। এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারের ঘনিষ্ঠ মহল সক্রিয় হয়েছে। সরকার আবার ওয়ান-ইলেভেনের ভয় দেখাচ্ছে, যা আমাদের জন্য নতুন কিছু নয়। এসব পরিস্থিতি মোকাবিলা করেই আমরা এগিয়ে গেছি, আমাদের কোনো ভয় নেই।’  

রিজভী বলেন, ‘সরকার নির্বাচিত হতে এত গড়িমসি করছে কেন? স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। অন্যথায় মনে হতে পারে, এই সরকারের ওপর ওয়ান-ইলেভেনের প্রভাব রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্র চাই, যা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।’  

বিএনপির এই নেতা দাবি করেন, ‘ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার ছিল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফসল, যা শেখ হাসিনার স্বার্থে কাজ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।’ 

তিনি আরও অভিযোগ করেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। এ জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com