1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১০.৫৩ পিএম
  • ৬০ Time View

বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যপদ নবায়ন করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ২০ টাকা দিয়ে ফরম পুরন করে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।

এ ছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করে।

এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গিয়েছে, তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

তিনি বলেন, পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুম হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com