1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

৪ জেলা সফরে যাচ্ছেন জামায়াতের আমির

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১০.২৪ এএম
  • ৭৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৪ জেলা সফরে যাচ্ছেন। বরিশাল, কুড়িগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাট জেলার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি যোগদান করবেন।

আমিরে জামায়াতের সফরসূচি: ২১ জানুয়ারি বরিশাল মহানগরী ও জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৫ জানুয়ারি দিনাজপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন এবং ৩০ জানুয়ারি জয়পুরহাট জেলার উদ্যোগে সম্মেলন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় জামায়াতের আমির বলেন, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাই চাঁদাবাজ, ঘুষ বাণিজ্যকারী, মামলা বাণিজ্যকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।

আমাদের এ লড়াই চলবে ইনশাআল্লাহ। যতদিন না ইনসাফ এ জমিনে কায়েম না হয় ততদিন। আর ইনসাফ কায়েমের নিশ্চয়তা একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে না। এ কোরআনের শাসন সব ধর্মের, সব দলের, সব বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের নিশ্চয়তা।

কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের ভাইদের আমরা ভাই হিসেবে দেখি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com