1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

নিলয়কে বিয়ে করেছেন পড়শি

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১০.০০ পিএম
  • ১০৪ Time View

রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। গানের জগতে তার পথচলা শুরু হয়েছিল সেখান থেকেই। এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন গান।

এরই মধ্যে জানা গেছে, পড়শী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শী ও নিলয়ের বিয়ের এই খবর।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে ছিল। সেই সময় পড়শী ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয়।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

পড়শীর মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়ে আপাতত কিছুই বলতে চান না বলে জানান।

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com