বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

বসার ব্যবস্থায় ঘাটতি, ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

ঠাকুরগাঁওয়ে আয়োজন করা দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে ভাংচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠানই পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ীতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ শুরু হয়, সেখানে ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভেসে আসে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেতের ঘোষণা। তিনি অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন এবং এরপর অনুষ্ঠান আর এগোয়নি।

ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখখানেক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে মাঝপথে এসে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির জন্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে সমালোচনাও করেছেন।

ইত্যাদি অনুষ্ঠানে আসা সানোয়ার হায়দার সবুজ বলেন, “আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়েছি। তবুও অনুষ্ঠানে ঢুকতে পারলাম না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যেই হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী রাসেল বলেন, “অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবু কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি। এটা তাদের ব্যর্থতা।”

এম এ সামাদ নামে একজন ফেসবুকে লিখেছেন, “আমি আর কখনো ইত্যাদি দেখতে যাব না।” 

আব্দুল্লাহ আল সুমন নামে এক দর্শনার্থী ফেসবুকে লিখেছেন, “অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। একদল মানুষ এখন বলবে ঠাকুরগাঁওয়ের মানুষ ভালো না।” এরপর তিনি লিখেছেন, “আমি বলব এর দায়িত্বে যারা ছিলেন, হয়তো তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে জানেন না  অথবা এর যোগ্যতা তাদের ছিল না।”

তবে এই ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ। 

অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, “অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না।  আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS