বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

সারা দেশে কয়েক দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থেকে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

আবুল কালাম মল্লিক জানান, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এর পর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

‘তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে’, যোগ করেন এ আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS