1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

শীতের ভয়ে গোসল করেন না, দুই দিন গোসল না করলে কী হয় জেনে নিন

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৪.৪২ পিএম
  • ৯০ Time View

শীতের কবল থেকে বাঁচতে অনেকে এক বা দুইদিন গোসল না করে অনায়াসে কাটিয়ে দেন। আবহাওয়া ঠান্ডা হলে প্রাকৃতিকভাবে মানবদেহ শক্তি সংরক্ষণ করে। অনেকে দাবি করেন শীতে গোসল না করলে আয়ু বাড়ে। একটি গবেষণায় দেখা গেছে শীতে গোসল না করায় ইঁদুরের আয়ু ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কিন্তু একই ভাবে মানুষের আয়ু বাড়ে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। চিকিৎসকেরা বলেন, ‘শীতে নিয়মিত গোসল করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।

দুইদিন গোসল না করলে যা হয়

পর পর দুইদিন গোসল না করলে শরীরে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়া তৈরির আশঙ্কা থাকে। ময়লা জমে ত্বকে ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদি সমস্যা হতে পারে। সাধারণত গোসলের পরও শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে। কিন্তু এসব ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। দুইদিন গোসল না করলে ভালো ব্যাকটেরিয়া উৎপাদন কমে যায়। ফলে ব্যক্তি ডায়রিয়া ও ফ্লুয়ের মতো সমস্যায় ভুগতে পারেন। দুইদিন গোসল না করলে একজিমা দেখা দিতে পারে। ত্বক লালচে, শুষ্ক হয়ে যেতে পারে। 

শীতে শরীর যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় ধরে গোসল না করার ফলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে, ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। 

প্রতিদিন গোসল করা জরুরি কি না
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন গোসল করা জরুরি কি না তা আসলে আপনার পরিবেশ ও ত্বকের ওপর নির্ভর করে। আপনি যদি অতিরিক্ত ঘামেন, ময়লা কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে কাজ করেন, তাহলে আপনাকে প্রতিদিন গোসল করা উচিত। এগুলোর কোনোটিই যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়,  তাহলে এক দুইদিন পর পর গোসল করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বোল্ড স্কাই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com