1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

এবার কোহলিকে আউট না দিয়ে আলোচনায় সৈকত

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ২.০৬ পিএম
  • ৮৩ Time View

মেলবোর্নের পর এবার সিডনি টেস্টেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) শুরু হওয়া ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত দেখা যায় ম্যাচের অষ্টম ওভারে। বিরাট কোহলি তখন ব্যাটিংয়ে নামেন ভারতের ১৭ রানে ২ উইকেট হারানোর পরে। স্কট বোল্যান্ডের প্রথম বলেই স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ ক্যাচ ধরার দাবি করেন। অস্ট্রেলিয়া দল জোরালো উদযাপন শুরু করলেও আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না ক্যাচের বৈধতা নিয়ে। সৈকত তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। দায়িত্বে থাকা জোয়েল উইলসন রিপ্লেতে দেখেন, বল স্মিথের হাতে যাওয়ার আগে মাটিতে ছুঁয়ে ছিল। ফলস্বরূপ কোহলিকে নট আউট ঘোষণা করা হয়।

মধ্যাহ্ন বিরতিতে স্মিথ তার হতাশা প্রকাশ করে বলেন, ১০০ ভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল। কিন্তু সিদ্ধান্ত আম্পায়ারের। 
তবে শূন্য রানে জীবন পাওয়া কোহলি খুব বেশি দূর যেতে পারেননি। দিনের দ্বিতীয় সেশনে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন।

এর আগে মেলবোর্ন টেস্টেও সৈকত আলোচনায় ছিলেন। সেখানে টিভি আম্পায়ারের দায়িত্বে থেকে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়ান। স্নিকো মিটারের তথ্য নাকচ করে নিজের পর্যবেক্ষণে যশস্বী জয়সাওয়ালকে আউট ঘোষণা করেছিলেন। সিডনিতে ভিন্ন ভূমিকা পালন করলেও উভয় ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে।

বাংলাদেশি আম্পায়ারের এই নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ ক্রিকেটবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com