1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

ঢাকাকে হারিয়ে বিপিএলে রংপুরের শুভসূচনা

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১.০৩ পিএম
  • ১১২ Time View

ডিসেম্বরের শুরুতে আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতে রংপুর রাইডার্স। বিপিএল শুরুর আগে সেই আত্মবিশ্বাস সঙ্গী ছিল দলের। সঙ্গে ছিল খেলোয়াড়দের পারফরম্যান্স। মাঠের ক্রিকেটে ছন্দে থাকা দলটি বিপিএলের একাদশ আসর শুরু করেছে দারুণ জয় দিয়ে। নবাগত ঢাকা ক্যাপিটালসকে আজ সোমবার (৩০ ডিসেম্বর) ৪০ রানে হারিয়েছে রংপুর।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা রংপুর ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে ঢাকা।

রান তাড়ায় শুরুটা ভালো করে ঢাকা। উদ্বোধনী জুটিতে লিটন কুমার দাস ও তানজিদ তামিম মিলে তোলেন ৬৫ রান। ২১ বলে ৩০ রান করা তামিমকে সাইফ হাসানের ক্যাচে পরিণত করে রংপুরকে প্রথম সাফল্য এনে দেন শেখ মেহেদি। ২৭ বলে ৩০ রান করে মেহেদির বলেই বিদায় নেন লিটন। তার ক্যাচ নেন অ্যালেক্স হেলস। ওয়ানডাউনে নামা হাবিবুর রহমান প্রথম বলে ছয় মেরে বড় কিছুর ইঙ্গিত দেন। তবে, পরের বলেই তাকে স্টিভেন টেইলরের ক্যাচ বানান মেহেদি।

ঢাকার প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে ফেরান মেহেদি। খেই হারানো ঢাকার রানের চাকা এরপর ক্রমশ ধীর হতে থাকে। আসা যাওয়ার মিছিলে নাম লেখান ব্যাটাররা। মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। শেষ পর্যন্ত থামতে হয় ১৫১ রানে। লিটন-তামিমের ইনিংস দুটিই হয়ে রয় দলের সবেধন নীলমণি।

রংপুরের পক্ষে চার ওভারে ২৭ রানে চার উইকেট শিকার করেন শেখ মেহেদি। ১৫ রানে দুই উইকেট নেন খুশদিল শাহ।

এর আগে নিজেদের ব্যাটিংয়ের সময় উদ্বোধনী জুটিতে ঝড়ের আভাস দেন রংপুরের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর। সাত বলে ১৪ রান করে অবশ্য বিদায় নেন টেইলর। তাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। পাঁচ রান করা হেলসকে বোল্ড করেন আলাউদ্দিন বাবু। ওয়ানডাউনে নাম সাইফ হাসান ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন।

ধাক্কা কাটিয়ে হাত খুলে খেলতে থাকেন রংপুরের ব্যাটাররা। ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। সাইফ ও ইফতিখারকে ফেরান বাবু। তবে রংপুরের রান ১৯০ পার হয় শেষ দিকে খুশদিল শাহ ও অদিনায়ক সোহানের ব্যাটে। ২৩ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল। ১১ বলে ছয় চারে সোহান করেন ২৫ রান। মুকিদুল ইসলামের শিকারে পরিণত না হলে তার ইনিংস আরও বড় হতে পারত।

ঢাকার পক্ষে বাবু শিকার করেন তিন উইকেট। মুকিদুল পান দুটি ও মুস্তাফিজ একটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com