1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

চূড়ান্ত হলো বিপিএলের সাত অধিনায়ক

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০.২৫ পিএম
  • ১১২ Time View

জুলাই বিপ্লবের প্রেরণা আর নতুনত্ব নিয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। সাত দলের এই টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরুর আগে আজ চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে সাত দলের অধিনায়কের নাম।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক হিসেবে আগেই ঘোষণা করেছে তামিম ইকবালের নাম। রংপুর রাইডার্স ভরসা রেখেছে নুরুল হাসান সোহানের ওপর। তার নেতৃত্বে চলতি মাসে গ্লোবাল টি-টোয়েন্টির শিরোপা জিতেছে রংপুর। এই দুই দল ছাড়া চোখ ছিল বাকিদের ওপর।

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পেয়েছেন শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা। মেহেদী হাসান মিরাজের হাতে অধিনায়কের গুরুদায়িত্ব অর্পণ করেছে খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। চট্টগ্রাম কিংসের দায়িত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক করা হয়েছে আরিফুল হককে।

বিপিএলে অংশ নেওয়া সাতটি দল—ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। ৪৬ ম্যাচের লড়াই চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এই তিনটি শহরে। টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ জানুয়ারি ২০১৫ পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকায়। এরপর দুদিন বিরতি দিয়ে ৬ জানুয়ারি থেকে ফের শুরু হবে ম্যাচ। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ফের ঢাকাতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com