1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭.০৯ পিএম
  • ৭৪ Time View

মার্কো জানসেন এবং কাগিসো রাবাদার নৈপুণ্যে সেঞ্চুরিয়ন টেস্টে দুই উইকেটে জিতল সাউথ আফ্রিকা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল প্রোটিয়ারা। ২০২৫ সালের ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচটি।

১১ ম্যাচে সাতটি জয়ে সাউথ আফ্রিকার পয়েন্ট এখন ৮৮, জয়ের হার সবার চেয়ে বেশি (৬৬.৬৭ শতাংশ)। এই পয়েন্ট তালিকায় ৫৮.৮৯ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ৫৫.৮৯ শতাংশ জয়ের হার নিয়ে তৃতীয়তে ভারত।

লক্ষ্য ছিল ১৪৮ রানের। সাউথ আফ্রিকা জিততে পারত হেসেখেলেই। যদিও সেঞ্চুরিয়ান টেস্টে একাই ঘুরিয়ে দিচ্ছিলেন মোহাম্মদ আব্বাস। তার তোপে নাকাল হয়ে ৯৯ রানেই ৮ উইকেট হারায় সাউথ আফ্রিকা। শেষ ২ উইকেটে প্রোটিয়াদের দরকার ছিল ৪৯ রানের। লোয়ার অর্ডার থেকে জানসেন আর রাবাদা দুর্দান্ত প্রতিরোধ গড়ায় শেষপর্যন্ত বৃথা গেল আব্বাসের পারফরম্যান্স। মাত্র ৫৪ রান খরচায় ছয়টি উইকেট পেয়েছেন এই পেসার।

শেষ দুইদিনে প্রোটিয়াদের দরকার ছিল ১২১ রান, পাকিস্তানের দরকার ছিল সাত উইকেট। দলীয় ৬২ রানে এইডেন মার্করামের উইকেট হারায় সাউথ আফ্রিকা। ৬৩ বলে ৩৭ রান করে আব্বাসের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। এরপর টেম্বা বাভুমা এবং ডেভিড বেডিংহাম ৩৪ রানের জুটি গড়েন। এই জুটিও ভাঙেন আব্বাস। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন বাভুমা। ৭৮ বলে ৪০ রান করেন বাভুমা।

দল একশ রানে পৌঁছানোর আগেই আরও তিনটি উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ৯৯ রানে নাসিম শাহের বলে বোল্ড হন দুই রান করা কাইল ভেরাইনি। চটজলদি ১৪ রান করা বেডিংহামকে বিদায় করেন আব্বাস। বাভুমার মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরের বলে নিজেদের অষ্টম উইকেটটিও হারায় সাউথ আফ্রিকা। আব্বাসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন কর্ভিন বশ। তারপর জানসেন ২৪ বলে ১৬ এবং কাগিসো রাবাদা ২৬ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com