1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ সাংবাদিক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১.৩১ এএম
  • ৫৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

আলজাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা টিম মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

তবে, এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক হত্যার নিন্দা জানায়।  সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com