1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩.২২ পিএম
  • ৮৮ Time View

আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কাজাখ পরিবহণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপির।

কাজাখ পরিবহণ মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘বাকু-গ্রোজনি রুটের একটি উড়োজাহাজ আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের।’

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এমব্রেয়ার-১৯০ (উড়োজাহাজ) জরুরি অবতরণ করেছে।’

কাজাখ পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বলেছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়েছে। 

‘হতাহতদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কোনো যাত্রী জীবিত থাকতে পারে’, যোগ করে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com