1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপি’র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখ, বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব

খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার মহোদয় অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন পদ্ধতি এবং গ্রাহকের সুবিধাসমূহ তুলে ধরা হয়। ডিএমপি কমিশনার মহোদয় ট্রাফিক মামলার ফাইন পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব।

জনাব সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, জয়েন্ট কমিশনার (ট্রাফিক নর্থ), বাংলাদেশ পুলিশ; জনাব মো: আবদুল কাইয়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার স্বনামধন্য গণমাধ্যমে প্রকাশ করে কৃতজ্ঞতার চাদরে আবদ্ধ করবেন! 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com