1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, উৎপাদন বন্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১.৫১ পিএম
  • ৫৬ Time View

পুঁজিবাজারে তালিকাভূক্ত জাহিন স্পিনিং পিএলসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। ফলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল ১৬ ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানিটির তুলার গোডাউনে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত পুরো কারখানাটিকে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানিটি জানিয়েছে, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com