1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনার চাটমোহরে জলসা শুনতে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল শিশুর অর্ধনগ্ন লাশ

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩.১৪ পিএম
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে জলসা শুনতে গিয়ে নিখোঁজ এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগানে অর্ধনগ্ন অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার ওই ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মা তাছলিমা খাতুন  বলেন, ‘কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বলেন, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com