1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফিরোজ আহমেদ এবং মোঃ ফজলুর রহমান এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফিরোজ আহমেদ এবং মোঃ ফজলুর রহমান এবি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সিদ্ধান্ত ২০২৪ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ৮০২তম বোর্ড সভায় গৃহীত হয়।


ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেস-এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-
সাংস্কৃতিক, দাতব্য এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত। ফিরোজ আহমেদ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীব সদস্য।

মোঃ ফজলুর রহমান ২০২৪ সালের ৯ই অক্টোবর তারিখে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করে।


ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে অভিজ্ঞতা সম্পন্ন জনাব রহমান পুঁজিবাজারে অগ্রগতি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ব্যাংকিংয়ে এমবিএধারী মোঃ ফজলুর রহমান ব্যাংকিং অপারেশন, স্ট্রাটেজিক প্লানিং এবং ফাইনান্সিয়াল অ্যানালাইসিসে বিশেষভাবে দক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com