1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বাজারে সব জিনিসের দাম কমানো সম্ভব না: অর্থ উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৪.৪১ পিএম
  • ৮১ Time View

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিসের দাম সাশ্রয়ী হয়েছে। বাজারে প্রত্যেক জিনিসের দাম কমানো সম্ভব না। বাজার এমন একটা জিনিস একটার দাম কমবে, একটার দাম বাড়বে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করি। অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিসগুলো সবসময় দ্রুত অনুমোদন দেই। এটা একটা প্রমাণ যে এই সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধা আমরা দেখি। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি।

তিনি বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলোর অনুমোদন দেই। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।

তিনি আরও বলেন, অনেকের মধ্যে একটি মিস কনসেপশন (ভুল ধারণা) আছে, সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন। প্রতি টনে সয়াবিন তেলের দাম কত বেড়েছে, ৩০-৪০ বছরে এতো দাম বাড়েনি। যাই হোক আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে নবম, দশম শ্রেণীর পাঠ্যবই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে, জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসার। পাঠ্যবই আমরা দ্রুত চাচ্ছি। জানুয়ারির মধ্যে পাঠ্যবই করে ফেলতে বলেছি। চেষ্টা করবে, তবে জানুয়ারির মধ্যে হয়ত সবগুলো করে ফেলতে পারবে না।

শিক্ষার্থীরা ১ জানুয়ারি কি বই পাবে- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে যেটা আমরা অনুমোদন দিয়েছি, সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। অনেক ব্যস্ত প্রেস, চেষ্টা করে যাচ্ছে।

আপনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, তার প্রভাব তো বাজারে দেখা যাচ্ছে না— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব যে একেবারে নাই তা নয়। আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে কিন্তু অন্যগুলো তো সাশ্রয়ী হয়েছে।

তিনি আরও বলেন, আপনি বাজারে এক হাজার টাকা নিয়ে যান কোনোটার দাম বেশি হবে, কোনোটা কম হবে। প্রত্যেকটার দাম কমতে হবে, এটা ডিফিকাল্ট। বাজার এমন একটা জায়গা যেখানে একটার দাম কমবে, একটার দাম বাড়বে। আজকে আমি বাজার করলাম, কালকে সকালে দেখব একটার দাম কমেছে আরেকটার দাম বেড়েছে। কমারটা তো কেউ বলে না, সবাই বাড়ারটা বলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com