1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ভোমরা বন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.১৮ পিএম
  • ৬২ Time View

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের দাবিতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করছে। এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজিপির বিধায়ক শুভেন্দু অধিকারী।

এতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজের ট্রাক বেশি আসছে। আর অল্প পরিমাণে রফতানি হচ্ছে জুস, কুড়োর তেল ও গার্মেন্টসামগ্রী।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বন্ধের দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে, ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আগত ভারতগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশে বের হয়েছেন তারা।

এ বিষয়ে পাটকেলঘাটার এক যাত্রী আবেদ আলী বলেন, ‘ঘোজাডাঙ্গা অবরোধের খবর তো আমার জানা ছিল না। তাই এসেছি। ভোমরাতে এসে দেখি ইমিগ্রেশন বন্ধ। ফেরত যাওয়া ছাড়া পথ নেই।’

ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন, ‘আজ বিকালেই অবরোধ ওঠে যাওয়ার আশা করছি । তখন হয়তো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com