1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সরবরাহ ঠিক রাখতে তেলের দাম বাড়ানো হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২.২৫ পিএম
  • ৯৪ Time View

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরবরাহ চেইন ঠিক রাখতে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী যোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।

আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে। কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেয়া দরকার, বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com