মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী

বেসরকারি খাতের উন্নয়নে ১১৯০ কোটি অনুমোদন দিলো এডিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ Time View

দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নে জন্য অতিরিক্ত ১০ কোটি ডলার অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১১৯ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ১৯০ কোটি টাকা। এই ঋণ মূলত ব্যবহার করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এডিবি বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করার জন্য অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতের অর্থায়নকে এগিয়ে নিতে সহায়তা করবে। দেশের অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি মোকাবিলায় সরকারি অর্থায়নের ওপর চাপ কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। ঋণটি লিঙ্গ, জলবায়ু পরিবর্তনের ওপর দৃঢ় ফোকাসসহ পিপিপির সংগঠনের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগকে সমর্থন করবে। এজন্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করবে।

এডিবি জানায়, রাজনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশ একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্যদিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, প্রাথমিকভাবে সরকারি খাত দিয়ে চালিত, সীমিত সম্পদ এবং বাস্তবায়ন সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন। অবকাঠামো বিনিয়োগের একটি প্রধান বাধা হলো স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি ঋণ তহবিলের ঘাটতি। এডিবি ঋণের লক্ষ্য হলো বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদি অর্থায়ন দেওয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো সমাপ্ত করার সুবিধা দেওয়ার মাধ্যমে এই ব্যবধান পূরণ করবে।

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রজেক্ট শক্তিশালীকরণ, অতিরিক্ত অর্থায়ন বেসরকারি খাতের অর্থায়নে বিআইএফএফএল’র সক্ষমতাকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক স্পনসর এবং সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের আনা নতুন প্রযুক্তির সুবিধা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS