1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

সৌদিতে হলিউড তারকাদের সঙ্গে ঢালিউডের মেহজাবীন

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১০.২১ পিএম
  • ৮৫ Time View

মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। উৎসবে মেহজাবীন নিজেও অংশ নিচ্ছেন। টরেন্টো, বুসান, কায়রো হয়ে মেহজাবীন বছরের শেষটা কাটাচ্ছেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তাকে হলিউড-বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে দেখা গিয়েছে। 

‘দ্য নিউ হোম অব ফিল্ম‌’ প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ঝাঁ চকচকে আন্তর্জাতিক এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘সাবা’। সিনেমাটির মাধ্যমে এক যুগের নাটক ক্যারিয়ার পেরিয়ে সিনেমায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। নির্মাতা মাকসুদ হোসেনেরও এটি প্রথম সিনেমা। 

উৎসবে একেবারে বাঙালিয়ানায় নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। সেই সাজে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে মেহজাবীনকে। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে তাকে দেখা মিলেছে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তুলতে। 

সেগুলো প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি  সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

উৎসবে মেহজাবীনের পরনে ছিল নীল শাড়ি। সঙ্গে ম্যাচিং করে ফুল স্লিভ ব্লাউজ, হাতে ম্যাচিং করে নীল রঙের ওয়ালেট। সিঁথি কেটে চুল, কপালে সাদা পাথরের টিপ, কানে নীল ও সাদা পাথরের দুল। সঙ্গে মেরুন কালারের লিপস্টিক। মরুর বুকে যেন বাঙালি নারীর প্রকৃত সৌন্দর্যকে ধারণ করেছেন মেহজাবীন।

‘সাবা’ সিনেমায় মেহজাবিন ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। মা অসুস্থ হওয়ার পর থেকে তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করে সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে।

‘সাবা’ সিনেমাটি নির্বাচিত হয়েছে রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। তাই নয়, এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ হবে প্রথম প্রদর্শনী। এরপর ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে। উৎসবটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com